অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ২ স্কুল ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরাপদ সড়ক ও নিরাপদ জীবনের দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-জামালপুর মহাসড়কে ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজ, ভাইঘাট উচ্চ বিদ্যালয়, ভাইঘাট সরকারি প্রাথামিক বিদ্যালয়, ভাইঘাট দাখিল মাদ্রাসা ও বাংলাদেশা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী রাস্তার দুপাশে হাতে হাত ধরিয়ে এ মানববন্ধনে অংশ নেয়। এ সয়ম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লাসহ শত শত যাত্রী। সড়কে চলাচলকারী গাড়ীর গতি সীমা কমিয়ে এনে দূর্ঘটনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

গত ৩০ এপ্রিল দুপুরে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ২ শিক্ষার্থীসহ ৪ জন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে তারা এ মানববন্ধন করে। ভাইঘাট উচ্চ বিদ্যালয় ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জেবুন্নেছা, ধোপাখালী ইউয়িন পরিষদের চেয়ারম্যান ও ভাইঘাট উচ্চ বিদ্যালয় এবং ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি আকবর হোসেন, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম (আমিন), ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

বক্তরা বলেন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি ২ জন শিক্ষার্থীদ সাদিয়া ও রুশনীর মতো যাতে আর অকালে প্রাণ না ঝরে সেজন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ধনবাড়ী থেকে মধুপুর পর্যন্ত চলাচলকারী বাসের গতিসীমা কমিয়ে আনার আহবান জানান। সড়কে স্পিডব্রেকার নির্মাণে দাবি জানিয়ে বলেন এ সড়কে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার নির্মাণ করে সাইডবোর্ড ও সাদা রং দিয়ে চিহ্ন করে দিতে হবে। গাড়ীর গতি সীমা ৪০ এর নিচে নামিয়ে আনতে হবে। এ সময় তারা সাদিয়া ও রুশনী হত্যার বিচার দাবি ও গাড়ী চালকের ফাঁসির দাবি জানান।

মানববন্ধন চলাকালে ৪০মিনিট জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ ভাইঘাট বাসস্ট্যান্ড হতে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজ হয়ে বাঘিল বাজার ১ কিলোমিটার লম্বা মানববন্ধনে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাদিয়া ও রুশনীর সড়ক দূর্ঘটনার নিহত হওয়ায় বিচার দাবিতে মানববন্ধনে অংশ নেয়। সকাল ১০টায় শুরু হওয়ায় মানববন্ধন ৪০মিনিট চলে।


আরও খবর