চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:56:03 pm

পাবনার ঈশ্বরদীতে ইসমাইল হোসেন নামে এক বন কর্মকর্তার বিরুদ্ধে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনকে না জানিয়ে ঝড়ে ভেঙে পড়া ৫৮টি বড় ও মাঝারি আকারের বাবলা গাছ কাটার অপরাধে তাকে শোকজ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) টিএম রাহসিন কবির শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। 


এলাকাবাসীর অভিযোগ, সোমবার (২৪ এপ্রিল) ঝড়ে ৮-১০টি বাবলা গাছ হেলে ও ভেঙে পড়ে। ঝড়ে ভেঙে পড়ার কারণ দেখিয়ে বন কর্মকর্তা ইসমাইল হোসেন উপজেলা প্রশাসনকে না জানিয়ে এবং কমিটির সিদ্ধান্ত না নিয়ে ৫৮টি গাছ কেটে ফেলেন। এর মধ্যে ৭টি গাছের টুকরো বাদশার মোড় এলাকায় রেখে বাকিগুলো আত্মসাৎ করেছেন। এছাড়া কেটে ফেলা গাছগুলোর গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে জানিয়েছেন।


স্থানীয় আফজাল হোসেন বলেন, প্রায় ২০-২৫ বছর আগে রাস্তার দু’পাশে একটি সমিতির নামে গাছগুলো রোপণ করা হয়েছিল। সমিতির সদস্যদের পরিচর্যায় গাছগুলো বড় হয়। অথচ তাদের অনুমতি না নিয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে। 


উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, শোকজের কথা শুনেছি, এখনও হাতে পাইনি। অফিসে গেলে জানতে পারবো। ঝড়ে ভেঙে পড়া ৭টি গাছ কাটা হয়েছে।


ঈশ্বরদীর দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, কমিটির সিদ্ধান্ত না নিয়ে এবং উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কাটায় বন কর্মকর্তা ইসমাইল হোসেনকে শোকজ করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বন বিভাগ থেকেও এ বিষয়ে আলাদাভাবে তদন্ত হবে।

আরও খবর