লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।

মানুষ সুখে থাকলেও বিদেশিদের কান ভারী করছে বিএনপি: আইনমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:48:25 pm

দেশের মানুষ সুখে থাকা সত্ত্বেও বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশীয় সাহেবরা বিদেশিদের কান ভারী করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নাকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দেশের মানুষের ভাগ্য নিয়ে নালিশ করেছে। দেশের মানুষ সুখে থাকা সত্ত্বেও তারা নালিশ করে। এ দেশের মানুষ নাকি কষ্টে আছে, অত্যাচারে আছে! কই কষ্ট, কই অত্যাচার?


রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ঋণ বিতরণকালে তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন নাগরিক। স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই আদর্শেই দেশের জনগণের ভবিষ্যত জনগণ নিজেরাই নির্ণয় করবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই 'মাদার অব হিউম্যানিটি' বলা হয়ে থাকে।


আনিসুল হক বলেন, ২০০৬ সালে বিএনপি যখন চলে যায়, তখন বাজেটের পরিমাণ ছিল ৬৫ হাজার কোটি টাকা। এখন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বাজেট হচ্ছে ৬ লক্ষ কোটি টাকার উপরে। এগুলো ঋণ বা অনুদানে নয়, দেশের মানুষের টাকায় হয়ে থাকে।


ব্যাংক থেকে পাওয়া ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।

আরও খবর