শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতির জনকের সমাধিতে পিউসান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 08:16:11 am

ফাইল ছবি

তানভীর আহমেদ রাসেল 


কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাঙ্গলকোট (পিউসান) এর উদ্যোগে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পরিদর্শক ও জিয়ারয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) ,শিক্ষার্থীদের বহনকারী বাস নাঙ্গলকোট লোটাস কামাল চত্ত্বর থেকে যাত্রা শুরু করে বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পোঁছায়। সেখানে তারা বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করে। পরে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাসভবন, বঙ্গবন্ধু জাদুঘর ও চারপাশের আঙ্গিনা প্রদক্ষিণ করে।


এমন ভিন্নধর্মী আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জেনেছে, বঙ্গবন্ধু সম্পর্কে পড়েছে। এবার শিক্ষার্থীরা পাঠ্যপস্তুকের পাশাপাশি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া পরিদর্শনের মাধ্যমে প্রকৃত ইতিহাস কাছ থেকে জানতেই আমাদের এই উদ্যোগ। বিজয়ীদের এই শিক্ষাসফরের পাশাপাশি জাতির জনকের জীবনীগ্রন্থ উপহার দেওয়া হবে। আমরা প্রত্যাশা করি বঙ্গবন্ধুদের আদর্শ সম্পর্কে সম্যক ধারনা নিয়ে আগামিতে তারাও দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে।


সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হাসান বলেন, বঙ্গবন্ধু ছিলেন সত্য ও ন্যায়ের স্বার্থে এক আপসহীন ব্যক্তিত্ব। তাঁর বর্ণাঢ্য জীবন সম্পর্কে আরো কাছ থেকে জেনে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে আমাদের এই আয়োজন নিয়ামক হিসেবে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি।


রচনা প্রতিযোগিতা ও শিক্ষা সফরের অনুভূতি জানতে চাইলে বাঙ্গডা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া মিতু বলেন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে আমি বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আজকের এই শিক্ষা সফরের এসে বঙ্গবন্ধুর নানান স্মৃতি ও নিদর্শন দেখে আমি অত্যন্ত আনন্দিত।এখানে আসার পর আমি নতুন উদ্যমে দেশ ও সমাজের জন্য নিজের যায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখার উদ্দীপনা পেয়েছে। এমন আয়োজনের জন্য আমি পিউসান পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।


উল্লেখ্য, শোকাবহ আগস্ট উপলক্ষ্যে পিউসান কর্তৃক রচনা প্রতিযোগিতা আয়োজন করে। উক্ত প্রতিযোগিতা ৪৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তিন ক্যাটাগরিতে ৩০ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও টুঙ্গীপাড়া ভ্রমনের জন্য মনোনীত করা হয়।



আরও খবর