অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলায় নিহত ২

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:35:45 pm

রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই অঞ্চলের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে। খবর আল জাজিরার।


দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত সুজেমকা গ্রামে ইউক্রেন গোলাবর্ষণ করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়।


টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।


প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।


গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে দোনেৎস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে।


তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি।


এর আগে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি ভবনে হামলাতে চার শিশুসহ ২৫ জন নিহত হয়। এছাড়া আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় চেরক্যাসি অঞ্চলের উমান শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চার শিশুসহ ২৫ জন প্রাণ হারান। হামলায় ওই ভবনের ৪৬টি অ্যাপার্টমেন্টের মধ্যে ২৭টিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


এদিকে ইউক্রেনের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা শনিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৪০ হাজার টন তেলের ধারণক্ষমতা সহ ১০টিরও বেশি জ্বালানী স্টোরেজ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। তবে দুপক্ষই বেসামরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে আসছে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৪ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে