তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:03:30 pm

সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।


তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে। এরপর জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেশ কয়েকটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।


সেহেলি সাবরিন আরও বলেন, খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। তাদের সহায়তার জন্য জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল সেখানে পৌঁছাবে।


‘আশা করা হচ্ছে সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। ৩ মে বা ৪ মে তারা জেদ্দায় পৌঁছানোর সম্ভাবনা আছে। জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল তাদের জন্য জন্য খাবার, পানীয়, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।’ যোগ করেন তিনি।

আরও খবর