ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে দু- পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক নিহত: আহত ১০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু- পক্ষের সংঘর্ষে  গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া( ৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো ১০ জন।


নিহত সৈয়দ জামাল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। গুলিতে নিহতের পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। শুক্রবার রাত ৯ টায় সৈয়দপুর ঈশানকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  


গুলিবিদ্ধ গুরুতর আহত সৈয়দ আনহাই মিয়া (৬০) সৈয়দ আমিন মিয়া (৫২) সৈয়দ হোসাইন মিয়া(  ৩৪)শিপু মিয়া (৩০) সেলুমিয়া (৫৫) ও আহত সৈয়দ নাহিদ আহমদ (২০) কে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । 


সংঘর্ষে গুলিবিদ্ধ জামাল মিয়াকে আশংকাজনক  অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষনা করেন।


এদিকে সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর  থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হলেও অতিরিক্ত পুলিশ  মোতায়ন রয়েছে। 


নিহত জামাল মিয়ার ময়না তদন্ত শেষে আজ শনিবার বিকেল চারটায় সৈয়দপুর গ্রামে মরদেহ এসে পৌছলে নিহতের বাবা, মা,ভাই বোন,এবং স্বজনদের বুক ফাটা করুন আহাজারিতে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।


স্হানীয় সূত্রে জানা যায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ঈশানকোনা গ্রামের সৈয়দ  আনহাই মিয়ার ছেলে সৈয়দ হোসাইন মিয়ার  সাথে  একই গ্রামের  সৈয়দ হুসবান নূরের শুক্রবার সন্ধ্যা রাতে সৈয়দপুর বাজারে বাক বিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে রাত ৯ টায় দু- পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর  জানান,  অপরাধীদের বিরোদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে। 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  মিজানূর রহমান জানান, ঘটনা স্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।   অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

Tag
আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৪ ঘন্টা ৪৮ মিনিট আগে