চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট চলছে

আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।


এ উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।


দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এ উপ- নির্বাচনে প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতে এ উপনির্বাচনে তেমন কোনো উত্তাপও নেই।


সকাল ৮টায় নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।


তার প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে নিয়ে ভোট দিতে যান সরকার দলীয় এ প্রার্থী।


নোমান বলেন, এ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং তিনি জয়ী হবেন- এটাই তার প্রত্যাশা।


মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স উ ম আব্দুস সামাদ ভোটগ্রহণের শুরু থেকে অব্যস্থাপনার অভিযোগ তুলেছেন।

আরও খবর