‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পোল্যেন্ডে যেতে ইচ্ছুক ডেলিগেটদের নিয়ে ইউরোপিয়ান জব কন্সালটেন্সি'র সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশিদের জন্য ইউরোপের সেনবেনভুক্ত দেশ পোল্যান্ডের ভিসা কার্যক্রম সহজ করার লক্ষ্যে সিলেটে ইউরোপিয়ান জব কন্সালটেন্সি এর উদ্যোগে ২৬ এপ্রিল বেলা ২.৩০টায় সিলেট শহরের গ্রান্ড প্যালেস হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এশিয়ান রিজিয়ন অফ এপিএন রিক্রুয়েন্টম্যান্ট এজেন্সি পোল্যান্ড এর এম্বাসেডর রাজু আহমদ দোলন আমন্ত্রণে পোল্যান্ড থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোল্যান্ডের নামকরা কোম্পানি APN Spzoo company এর পেসিডেন্ট মিঃ হেনরিক ওলসক, হিউম্যান রিসোর্স ম্যানেজার মিঃ লুকাস সেবুলাসহ ওই দেশের আরো কয়েকটি কোম্পানির মালিক-সিইও।

উক্ত সেমিনারে দেশ থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেন আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর এমডি মুহাম্মদ মুনতাসির আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলকো হোমস্ প্রাইভেট লিমিটেড এর এমডি তাজুল ইসলাম হাসান, হলি আরবান প্রাইভেট লিমিটেড এর এমডি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শাহজালাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন রুবেলসহ বিভিন্ন ট্রাভেলস এর পরিচালক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারে পোল্যান্ডের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ভিসা কার্যক্রম সহজ করার লক্ষ্যেই আমরা সিলেটে একটি এবং ২৮ এপ্রিল ঢাকায় আরো একটি সেমিনার করবো। আশা করছি আজকের সেমিনারে আমাদের বক্তব্য থেকে উপস্থিত কয়েকশ ডেলিগেট পোল্যান্ডে ওয়ার্ক পারমিট এবং ভিসাসহ যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। আমরা শতভাগ আশাবাদি সততা এবং সচ্চতার সাথে বাংলাদেশ থেকে পোল্যেন্ডে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কোনো ভোগান্তি ছাড়া সহজেই নিতে পারবো। ঢাকায় পোল্যান্ডের দূতাবাস না থাকায় ভিসা নিতে ইণ্ডিয়া এম্বাসি ফেস করতে হবে, তবে কোনো ইন্টারভিউ ছাড়াই তাদের ভিসা দিতে পারবো বলে আমরা শতভাগ আশাবাদি। পাসপোর্ট জমা দেয়ার সময় সামান্য কিছু টাকা জমা দিতে হবে, তবে ভিসা দিতে কোনো কারণে ব্যর্থ হলে সব টাকা আমরা ব্যাক করে দেবো। ভিসা এবং ওয়ার্ক পারমিট আসার পর নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত জানার জন্য দেশে ঢাকা, সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে আমাদের কো-অর্ডিনেটর এবং এজেন্ট প্রতিনিধি রয়েছেন।

পোল্যন্ড থেকে আগত এশিয়ান রিজিয়ন অফ এপিএন রিক্রুয়েন্টম্যান্ট এজেন্সি পোল্যান্ড এর এম্বাসেডর রাজু আহমদ দোলন বলেন, আমি ২০১৬ সাল থেকে পোল্যেন্ডে বসবাস করে আসছি। প্রথমে জব করি, এরপর নিজে রেস্টুরেন্ট চালু করি। আমরা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এবং আমাদের সাথে আসা পোল্যান্ডের বিখ্যাত কয়েকটি কোম্পানির মালিক এবং ম্যানেজারও সাথে এসেছেন। সরাসরি আলাপ করে ইন্টারভিউ এর মাধ্যমে কেউ আবেদন করলে সব কাগজপত্র আমরা এম্বাসিতে জমা দিবো এবং বাকি সকল কাগজপত্র কোম্পানির মাধ্যমে করে দিবো, এতে বিদেশযাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। ভিসা জালিয়াতি বা টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

Tag
আরও খবর