শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বেনাপোল সীমান্তে ৩টি অবৈধ অস্ত্র-গুলিসহ চরমপন্থি সংগঠনের দুই অস্ত্র-গুলি সরবরাহকারী গ্রেফতার

বেনাপোল সীমান্তে ৩টি অবৈধ অস্ত্র-গুলিসহ চরমপন্থি সংগঠনের দুই অস্ত্র-গুলি সরবরাহকারী গ্রেফতার৷   যশোর বেনাপোল সীমান্তের  ধান্যখোলা গ্রাম থেকে ৩টি অবৈধ অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই অবৈধ অস্ত্র-গুলি সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।


বুধবার (২৬ এপ্রিল) রাত ৩.১৫ টার সময় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলো, আতিয়ার রহমান (৩০), পিতা- মৃত আঃ মান্নান, সাং-ধান্যখোলা উত্তরপাড়া, থানা-বেনাপোল পোর্ট, মহিদুল ইসলাম (৪০), পিতা- আইয়ুব আলী, সাং-ধান্যখোলা দক্ষিনপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।


জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার জানান,

সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে কথিত চরমপন্থি সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি” শ্রেণী শত্রু নিধন করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। উল্লেখিত ঘটনাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষন করে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ঘটনায় জড়িতদের গ্রেফতার ও হত্যা কাজে ব্যবহৃত অস্ত্রগুলি সরবরাহকারীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করেন। 


তারই ধারাবাহিকতায়, ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসুসহ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম ইং ২৬/০৪/২০২৩ তারিখ রাত ৩.১৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গুলি সরবরাহকারী ২ সদস্যকে গ্রেফতার করে ধৃত আসামী মহিদুল ইসলামের বসতঘর থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে ।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল পর্যালোচনায় জানা যায়, কথিত চরমপিন্থ সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি'র নেতা দিপংকর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহ করে চরমপন্থি সংগঠনের সন্ত্রাসী কাযক্রম ও মানুষ্য হত্যার পরিকল্পনা করে। উল্লেখিত উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলি সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ওসি রুপন।

আরও খবর