শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুসহ জেলার পর্যটন স্পর্ট গুলোতে প্রচুর পর্যটকের সমাগম

ঈদের টানা ছুটিতে পর্যটকের আনাগোনায় মুখরিত এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারসহ রামুর বিভিন্ন পর্যটন স্পর্ট গুলো। আগত পর্যটকদের নিরাপত্তা জোরদারে কঠোর রয়েছে প্রশাসন।


কক্সবাজার সাগরে আছড়ে পড়ছে ঢেউ। আর এই ঢেউতে ঝাঁপিয়ে পড়ছে বেড়াতে আসা লাখো পর্যটক। কেউ টিউব নিয়ে সাতার কাটছে, আবার কেউ জেড স্কিতে চড়ে ঘুরে আসছে সাগরের স্বচ্ছ নীল জলরাশিতে। অনেকে সামুদ্রের পাড়ে চেয়ারে বসে এবং ভ্রমণ করে সময় কাটাচ্ছে।


সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছে হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও মেরিন ড্রাইভসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আগত পর্যটকদের পদচারণায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে সাগরতীর। সব বয়সের মানুষ মেতেছেন আনন্দ উল্লাসে।


এছাড়াও রামুর স্বপ্ন তরী পার্ক,নারিকেল বাগান, সেনানিবাস, টুয়াক নীলাদ্রি লেক, অপরদিকে মাথিন কুপ,মহেশখালী জেটি,আদিনাথ মন্দির, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কেও প্রতিনিয়ত পর্যটকদের ভীড় বাড়ছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।


আগত পর্যটকরা জানান, ‘কক্সবাজার না এলে বুঝা যায় না এখানের মজাটা। তাই ঈদের ছুটিতে ছুটে এলাম সমুদ্রের পাড়ে’।


সাইমুন নামের এক পর্যটক জানান, ‘আমি প্রায়ই কক্সবাজার বেড়াতে আসি। অন্যন্য সময়ের তুলনায় এবারের নিরাপত্তাটা ভালো লেগেছে। টহল জোরদার ছিল ট্যুরিস্ট পুলিশের’।


পরিবার নিয়ে বেড়াতে আসা ফিরোজ জানান, ঢাকা শহর প্রচণ্ড গরম। এখানেও গরম। তবে সমুদ্রের ভালোলাগাটা আলাদা। তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সমুদ্র সৈকতে গোসল করে আনন্দের পাশাপাশি ফিরে পেয়েছি স্বস্থি’।


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পুরো রমজানে কোনো ধরণের ব্যবসা হয়নি। এবার তা পুষিয়ে উঠছে। আশা করা যায় এই ঈদের ছুটিতে দুই লাখের বেশি পর্যটকের সমাগম হচ্ছে। এরই মধ্যে শহরে থাকা প্রায় ৫০০ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে।


বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এবার দুই লাখের বেশি পর্যটকদের সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিচ কর্মী, লাইফ গার্ড সহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জোরদার রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম। সকলের প্রত্যাশা বেড়াতে আসা পর্যটকের নিরাপদ ভ্রমণ।

আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে