মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার

চাটখিলে এডভোকেট আবদুন নুর দুলালের গণ সংবর্ধনা অনুষ্ঠিত

দুলালের গণ সংবর্ধনা অনুষ্ঠিত







চাটখিলে এডভোকেট আবদুন নুর দুলালের গণ সংবর্ধনা অনুষ্ঠিত


নোয়াখালী জেলার  চাটখিল উপজেলার  কৃতি সন্তান এডভোকেট আবদুর নুর দুলাল,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, চাটখিলের বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর সম্মানে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


২৫ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,

প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আবদুর  নুর দুলাল, আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ  পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম এডভোকেট আবদুন নুর দুলালের প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য একজন আইনজীবী। উচ্চ আদালতে মামলা মোকাদ্দমা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে জাহাঙ্গীর আলম তার বক্তব্যে উল্লেখ করেন। 


 ২য় বারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

আরও খবর