বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে চুরি হওয়া হাইড্রোলিক পিকআপ সহ গ্রেফতার ৩


বেগমগঞ্জ থানা এলাকা হইতে চুরি হওয়া হাইড্রোলিক পিকআপ কক্সবাজার জেলার চকরিয়া হইতে উদ্ধার, ঘটনায় জড়িত  ৩ আসামী গ্রেফতার।


শনিবার (২২ এপ্রিল ) গ্রেফতারকৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 


বেগমগঞ্জ থানাধীন অনন্তপুর সাকিনস্থ রূপালী ট্রেডার্স সিএনজি পাম্পের সামনে ঢাকা টু মাইজদী মহাসড়কের পূর্ব পাশ থেকে গত ০৯ মার্চ যে কোন সময় হাইড্রোলিক পিকআপ গাড়ি যাহার নং- নোয়াখালী-ট-১১-০০৫১  গাড়ির ড্রাইভার মোঃ সোহেল বেগমগঞ্জ থানাধীন অনন্তপুর সাকিনস্থ রূপালী ট্রেডার্স সিএনজি পাম্পের সামনে ঢাকা টু মাইজদী মহাসড়কের পূর্ব পাশে রাখিয়া বাড়ীতে চলিয়া যায়। রাত অনুমান ০৪.৩০ ঘটিকার সময় পার্শ্ববর্তী সিএনজি পাম্পে কর্মরত মোঃ নাহিদ মোবাইল ফোনে বাদীকে জানায় যে, তাহার গাড়ি খানা ঘটনাস্থলে নাই। বাদী তৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া গাড়ি খানা না পাইয়া বাদীর গাড়ি খানা বিভিন্ন জায়গা খোজাখুজি করে এবং স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।


উক্ত ঘটনায় গাড়ীর মালিক মোঃ শাহাব উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করিলে বেগমগঞ্জ মডেল থানার মামলা রুজু করিয়া এসআই মোঃ আহসান হাবীব এর উপর ইহার তদন্তভার অর্পন করা হয়।

অত্র মামলা রুজু হবার পর পুলিশ সুপার, নোয়াখালী জেলা ও অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানার সমন্বয়ে এস আই কৃষ্ণ কুমার, এস আই ফিরোজ আহম্মদ, এস আই আহসান হাবিব( আই ও) কে নিয়ে একটি টিম গঠন করেন। উক্ত টীম বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা, চট্টগ্রামের বাকলিয়া ও আকবর শাহ থানা এলাকা, বান্দরবানের লামা উপজেলা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ রাজিব হোসেন, ২। সোহেল রানা, ৩। মোঃ ইলিয়াছ কে গ্রেফতার করে এবং বাদীর চোরাই যাওয়া একটি হাইড্রোলিক পিকআপ গাড়ি যাহার নং- নোয়াখালী-ট-১১-০০৫১ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করে। 


নোয়াখালী জেলা পুলিশ সুপার জানান,ধৃত আসামীদের কে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


আরও খবর