‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল

প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ একটি উৎসব পবিত্র ঈদুল ফিতর।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর ২০২৩ এর ঈদের নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টা থেকে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবিগঞ্জ রোডস্থ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে উপস্থিত হন। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ পূর্ণ হয়ে প্রধান সড়কে মুসল্লিদের দীর্ঘ সারি দেখা গেছ।


শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত সকাল ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এ জামাতে অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

শাহী ঈদগাহ মাঠে এবারও ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে । প্রথম জামাত শুরু হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী। প্রথম জামাত চলাকালীন বিপুল সংখ্যক মুসল্লি বাইরে রাস্তায় অপেক্ষা করতে থাকেন। প্রথম জামাত শেষ হলে বিপুল মুসল্লিদের দীর্ঘ সারির কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দ্বিতীয় জামাত শুরু হয় সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন। তৃতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলাবক্স জামে মসজিদের ইমাম।

শাহী ঈদগাহ মাঠ ছাড়াও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদে দুইটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান হেলালী এবং ২য় জামাত ইমামতি করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল মুমিন, কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদেও দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক, ২য় জামাতে ইমামতি করেন মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা। ভানুগাছ রোডস্থ রেলগেইট মারকাজ মাদরাসা জামে মসজিদ, শ্যামলী জামে মসজিদ, দেওয়ানি জামে মসজিদ, বায়তুস সালাম জামে মসজিদ, জালালিয়া জামে মসজিদ, পূর্বাশা জামে মসজিদ,বায়তুল মামুর জামে মসজিদ, এলাহি জামে মসজিদ, শহরতলীর খাসগাঁও জামে মসজিদ, দক্ষিণ মুসলিমবাগআল মদিনা জামে মসজিদ, মধ্যমুসলিমবাগ বায়তুল ফালাহ জামে মসজিদ, গাজিপুর গাজীপুর আল আকসা জামে মসজিদসহ শহরতলী এবং উপজেলার আরো অন্যান্য মসজিদে  পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে মুসল্লিরা মোসাফাহা ও কোলাকুলির মাধ্যমে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tag
আরও খবর