সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চবি'র ইফতার মাহফিল ও সাধারণ সভা' ২০২৩ অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2023 10:17:40 pm


বোয়ালখালী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও সাধারণ সভা২০২৩ গত বৃহস্পতিবার(২০ এপ্রিল) বোয়ালখালিস্থ বি কে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত মাহফিল ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দীন এমরান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর,সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুডিশিয়াল আদালত ও মোবাইল কোর্টের প্রসিকিউটিং অফিসার মাহমুদুল হক আনসারী। 


এছাড়া ইফতার পরবর্তী মতবিনিময় ও সাধারণ সভায় এসোসিয়েশনের সদস্যদের মাঝে বক্তব্য দেন এসোসিয়েশনের সাবেক শিক্ষার্থী ইফতেখার উদ্দীন, সোমেন দাশ জুয়েল,মোঃ মিজানুর রহমান খান, নাজমুন নাহার নাসরিন,মেহেদী হাসান জিসান, সৈয়দ আশরাফুল হাসান, অত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিয়াজুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আদনান বিন হায়দার। 


পরবর্তীতে ২০২৩-২৪ কার্যকমিটির সভাপতি হিসেবে মোঃ ফজলুল কাদের এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কফিল উদ্দীন সহ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় ট্রাস্টি বোর্ড। 


ছবি: আয়োজনের চিত্র।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা।তাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্তমান ও সাবেকদের মিলন মেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে বক্তারা বোয়ালখালীবাসী ও অত্র এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। কালুরঘাট সেতুর পুননির্মাণ, বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নতরত শতাধিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাস সার্ভিস চালু বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়া এলামনাইগণ সংগঠনের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষে একটা কল্যাণ তহবিল গঠন, ফোরামের বিভিন্ন নিয়মিত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আরও খবর