আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ

লাখাইয়ে থানা পুলিশের চিরুনী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।

লাখাইয়ে থানা পুলিশের চিরুনী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। 



হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। লাখাই  থানা পুলিশ সুত্রে জানা যায় বুধবার(১৯ এপ্রিল)  বেলা ৩ ঘটিকা হতে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে এই  অভিযান।   উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ও বুল্লা ইউনিয়নের মীরপুর ও মকসুদপুর গ্রাম থেকে  অভিযান চালিয়ে এ সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বের অভিযানে অংশগ্রহণ করে লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোরশেদ আলম, উপপরিদর্শক (এস আই) দেবাশিষ তালুকদার,উপপরিদর্শক ( এস আই) মিজানুল হক,  উপপরিদর্শক (এস আই) মৃদুল কুমার ভৌমিক  সহ একদল পুলিশ লক্ষীপুর ও মীরপুর, মকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান সামনে পবিত্র ঈদুল ফিতর তাই  আইন শৃংখলা রক্ষার্থে  উপজেলা কে দাঙ্গামুক্ত করার লক্ষে আজ ৩টি গ্রামে চিরুনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ অভিযান নিয়মিত ভাবে  পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর





deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে