বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

নির্বাচনে যত বাধা বিপত্তি আসুক, প্রতিরোধ করব: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 05:17:11 am

বিএনপির নেতৃত্বে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব। ’


গতকাল বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। এদেশের গণতন্ত্র যেভাবে চলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেভাবেই এগিয়ে যাব। ’


নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি সব ধরনের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চান তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৬/০৭ কিংবা ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না। ’


সেতুমন্ত্রী বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে-এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে?


তিনি বলেন, ‘ অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি না সেটাই এখন দেখার বিষয়।’


বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। ’ এ সময় অগ্নিসন্ত্রস কিংবা কালো ছায়া যেনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে