শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে: ভারতীয় হাইকমিশনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 01:07:01 pm

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সরকার বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে আছে। যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও বেশি সম্পর্ক বৃদ্ধির জন্য যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে জোর প্রচেষ্টা চলছে।’


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস পরিদর্শন শেষে মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ মন্তব্য করেন।


প্রণয় ভার্মা বলেন, ‘আমরা বর্তমানে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি। যাতে দুই দেশের সীমান্ত যোগাযোগ উন্নত হয়। জনগণ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির পাশাপাশি উন্নয়ন সম্পর্ক জোরদার করার প্রক্রিয়াও এগিয়ে চলেছে।’


রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত সরকার রাজশাহীর উন্নয়নে কাজ করবে। আমরা রাজশাহীতে সাংস্কৃতিক উন্নয়নে আরও ভালো কাজ করব। বাংলাদেশ ও ভারত নিকটতম প্রতিবেশি হিসেবে, সব মানুষের সুবিধার জন্য একটি নিরাপদ দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠার জন্য এক সঙ্গে কাজ করে যাবে।’


প্রণয় ভার্মা আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সম্পর্কের সূত্রপাত হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতীয় নেতৃত্বের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছিলেন।’


অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার উপস্থিত ছিলেন।

আরও খবর