ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

কোরিয়ান কোচে ‘সোনার বাংলা এক্সপ্রেস’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 12:57:13 pm

চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ট্রেন গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঈদে যাত্রী পরিবহনের চ্যালেঞ্জ নিয়ে আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে রেক সাজিয়ে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ প্রস্তুত করেছে বাংলাদেশ রেলওয়ে।


বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নতুন রেকের সোনার বাংলা এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে নতুন রেকের ট্রেনটি প্রথম ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ১৭ এপ্রিল রাত ১০টায়। এর মধ্যে ১৮ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করে।


জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।


রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলে বর্তমানে ৪৫০-৫০০টি কোচ রয়েছে। এসব কোচ দিয়ে আন্তঃনগর ট্রেন চালানো হয় ২৫টি। এর মধ্যে মজুদ থাকা কোচগুলো চাহিদা অনুযায়ী ঈদসহ প্রায় সময়ই ট্রেনের সঙ্গে অতিরিক্ত হিসেবে ব্যবহার করা হয়। এজন্য সোনার বাংলা দুর্ঘটনায় পতিত হওয়ার পর কোনো মজুদ থাকা কোচ দিয়ে রেক তৈরি করা সম্ভব হয়নি। পরে কোরিয়া থেকে আমদানি করা মিটারগেজ কোচ দিয়ে সোনার বাংলার রেক সাজানো হয়। এসব কোচের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে এই এপ্রিলের প্রথম দিকে।


এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান বলেন, গত ১৬ তারিখ সন্ধ্যায় সোনার বাংলায় যে দুর্ঘটনা ঘটেছে, সেটি আমাদের বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই ঘটনায় ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো উদ্ধার করে ট্রেন চালানো বড় চ্যালেঞ্জ ছিল। আমরা কোরিয়া থেকে নতুন রেক নিয়ে এসেছিলাম, সেই রেক আমরা খুবই অল্প সময়ের মধ্যে প্রস্তুত করি। গত ১৭ এপ্রিল বিকেল থেকে আমরা এটা চালু করেছি।

আরও খবর







6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে