যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিার্থীদের বৃত্তি প্রদান

শ্যামনগরে ভাব বাংলাদেশের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছেন অতিথিবৃন্দ।

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিার্থীদের বৃত্তি প্রদান

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক) এর সহযোগিতায় ২২ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিার্থীকে এক ল দশ হাজার টাকা বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে।

  অনুষ্ঠানে ভার্চুয়ালি  প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জ্যামোস্কের সিইও বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ইঞ্জিনিয়ার আমিন রহমান। বিশেষ অতিথি হিসেবে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্পন্সর মিসেস লায়লা চৌধুরী, মিসেস ডায়ান, ঢাকা থেকে ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, শ্যামনগরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক শেখ মতিউর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. আজাহারুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর ভাব বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক মো. আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের শ্যামনগর  ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানে শিার্থীরা তাদের স্পন্সরদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত অতিথিদের নিকট থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুলের ৯ জন এবং কলেজের ১৩ জন মোট ২২জন শিার্থী বৃত্তির অর্থ গ্রহণ করেন। স্কুল পর্যায়ে প্রতিমাসে এক হাজার টাকা ও কলেজ পর্যায়ে প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিার্থী সৌরভ মন্ডল দিনাজপুর সরকারি এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হওয়ায় তাকে ভাব বাংলাদেশের প থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

ছবি- শ্যামনগরে ভাব বাংলাদেশের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছেন অতিথিবৃন্দ।



Tag
আরও খবর