বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল: মানতে হবে যেসব নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2023 08:38:58 pm

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু নির্দেশনা মেনে পরীক্ষামূলকভাবে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলবে।


নিয়মের ব্যত্যয় ঘটালে যেকোনো সময়ই আবারও বন্ধ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোটরসাইকেল চালকদের এই সুযোগ।


পদ্মা সেতুর পরিচালনাকারী প্রতিষ্ঠান সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মোটরসাইকেলে সেতু পার হতে অন্তত ৪টি নিয়ম মানতেই হবে চালকদের। এসব নির্দেশনার মধ্যে অন্যতম হলো—


১. সেতুর টোল প্রদান করা (১০০ টাকা, ওয়ান ওয়ে)

২. সেতুর নির্দিষ্ট লেনে (বাম পাশে সার্ভিস লেন) মোটরসাইকেল চালানো

৩. মোটরসাইকেলের গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটারের মধ্যে রেখে চালানো

৪. মোটরসাইকেল চালক ও আরোহী দুজনকেই মানসম্মত হেলমেট পরিধান করা


এছাড়া মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়ম মেনে চলতে হবে মোটরসাইকেল চালকদের।


উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। 


ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

আরও খবর