‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফ'র চাল বিতরণ



কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পবিত্র ইদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনামূল‍্যে ভিজিএফ খাদ‍্য শস‍্য (চাল) বিতরণ শুরু করা হয়েছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্র জানায়, শনিবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত উপজেলার নয় ইউনিয়নে মোট ২৬ হাজার ৩ শত ৫২ টি নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মোট ২৬১.৫২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।


এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন,২০২২-২৩ অর্থ বছরের মানবিক সাহায‍্য কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল‍্যে ভিজিএফ খাদ‍্য শস‍্য (চাল) বিতরণ করা হচ্ছে। উপজেলায় ৯ ইউনিয়নে ২৬১,৫২০ মেঃটন বিতরণ করা হবে।


মঙ্গলবার(১৮ এপ্রিল) সকাল ১০ টায় ৩ নং নিতাই ইউনিয়ন পরিষদে ২৬৮৮ টি অসহায় ও দরিদ্র পরিবারে ২৬.৮৮০ মেট্রিন টন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোত্তাকিনুর রহমান আবু, ট‍্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস‍্য ও ইউপি সদস‍্যগণ উপস্থিত ছিলেন।


উপজেলার নয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হচ্ছে। এসব ভিজিএফ চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপকার ভোগীরা।


নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার বড়ভিটা ইউনিয়নে ২৫৩২ টি সুবিধাভোগী, পুটিমারী ইউনিয়নে ৩৩৩২ টি, নিতাই ইউনিয়নে ২৬৮৮টি, বাহাগিলী ইউনিয়নে ২৪৫৮ টি,চাদঁখানা ইউনিয়নে ২৬৩১টি, কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ৩৬০৬ টি, রণচন্ডী ইউনিয়নে ২৫৭৯ টি, গাড়াগ্রাম ইউনিয়নে ২৮০৩ টি ও মাগুড়া ইউনিয়নে ৩৫২৩ টি সুবিধাভোগী মোট ২৬ হাজার ৩ শত ৫২ পরিবারে ১০ কেজি করে সর্বমোট ২৬১.৫২০ মেট্রিক টন বিতরণ করা হবে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে