অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

বৈশ্বিক সহায়তা চায় বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 07:40:14 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আবেদন জানিয়েছে বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। খাদ্যসহ নানা সংকটে পড়েছে এশিয়ার এই দেশ।


যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এ-সংকটে এগিয়ে এলেও দেশটির আরও সহযোগিতা প্রয়োজন।


ভয়াবহ বন্যা শুরুর পর গত জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ডুবে গেছে বহু এলাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বিবিসিকে বলেন, সরকার সামর্থ্য অনুযায়ী মানুষকে সহায়তা করছে।


দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নদীর তীর ভেঙে পানি ছড়িয়েছে অনেক এলাকায়। এতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২৩ বছর বয়সী জুনায়েদ খান বলেন, 'বহু কষ্টে আমরা যে ঘরবাড়ি বানিয়েছি তা ডুবে গেল মুহূর্তেই। রাস্তায় দাঁড়িয়ে আমরা শুধু তা দেখলাম।'


বন্যায় সিন্ধু প্রদেশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। সালমান সুফি বলেন, 'এই মুহূর্তে পাকিস্তানের জন্য বৈশ্বিক সহায়তা প্রয়োজন। যখন অর্থনৈতিক সংকট কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তখনই এমন বন্যার মুখোমুখি হলাম আমরা।'


বন্যা পাকিস্তানের জন্য নতুন কিছু না হলেও এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলে জানিয়েছেন দুর্ভোগে পড়া মানুষগুলো। তারা বলছেন, খাদ্যসংকট বড় আকার ধারণ করছে।


অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। অনেকে স্থান পেয়েছেন আশ্রয়কেন্দ্রে। বিশেষ করে শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বন্যায় প্রায় সাড়ে ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা দেশের জনসংখ্যার প্রায় ১৫%।


তিনি জানান, চলতি মৌসুমে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০১০-১১ সালের বন্যার মতোই। দেশটির কর্মকর্তারা এই বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তবে অনেকে বলছেন, স্থানীয় সরকারের দুর্বল পরিকল্পনায় ক্ষয়ক্ষতি বেড়েছে।


আরও খবর