‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে ইসমাইল মাহমুদকে স্মারক প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ঐতিহ্যবাহী বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলে একটানা চারবার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করায় গণমাধ্যকর্মী-শিক্ষানুরাগী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদকে অভিনন্দন স্মারক প্রদান করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় এ স্মারক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর চারবার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করায় ইসমাইল মাহমুদের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বিএসপি, পিএসসি,জি।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সদস্য অ্যাডভোকেট মো. সুরুক মিয়া ও রোমেনা আক্তারকেও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ইসমাইল মাহমুদ বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চারবারের সদস্য ছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে পরপর দুইবার সভাপতি, একবার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে অধ্যাবদি সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষাপদকে ২০১৬ সালে উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি; ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পরপর তিনবার শ্রেষ্ঠ বিদোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন।
Tag
আরও খবর