৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

নরসিংদীতে মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে মুজিবনগর দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার (১৭ এপ্রিল)  নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল এর। সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা উক্ত অনুষ্ঠানের।


উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  নরসিংদীর  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খান। 


মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এ, এম, ফজল-ই-খুদা, জেলা আওয়ামী লীগ সভাপতি, জি.এম তালেব হোসেন, নরসিংদী সিভিল সার্জন নুরুল ইসলাম,নরসিংদী প্রেস ক্লাব সভাপতি,মোঃ হাবিবুর রহমান, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,সভাপতি,সেক্টর কমান্ডার্স ফোরাম "৭১.নরসিংদী জেলা সব বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধ পরিচালনার সুকঠিন ব্রত নিয়ে যে সরকার গঠিত হয়, তার শপথগ্রহণের ঐতিহাসিক দিন মুজিবনগর দিবস। 


তিনি আরও বলেন, মুজিবনগর দিবসে যে মহান শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই চেতনা ও দৃপ্ত শপথে বলীয়ান আমরা উন্নত ও স্মার্ট  বাংলাদেশ প্রতিষ্ঠা করবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


সভা শেষে মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালিত হয়।

Tag
আরও খবর