‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের ১১তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের ১১তম কেন্দ্রীয় পরীক্ষা (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে দুপুরে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে সনদ জামাতের লিখিত পরীক্ষা শুরু হয় এবং ১১টা থেকে মশকে ক্বিরআত ও নাজেরা বিষয়ের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সোমবার ২৫ রমজান সকাল ৮টায় শ্রীমঙ্গলে অবস্থিত খামিস জামাতের কেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা যায়, খামিস জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে নিরিবিলি পরিবেশে ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। 

খামিস জামাতের শ্রীমঙ্গল শহর কেন্দ্রের পরীক্ষক মাওলানা মতিউর রহমান বলেন এ কেন্দ্রে খামিস জামাতের ৪১জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। 

আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও বরুণা মাদরাসার মুহাদ্দিস শিক্ষক মাওলানা আব্দুল গফুর কবির জানান- আজ সারাদেশে ৬৬টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লিখিত (কিতাব) ও মৌখিক দুটি বিষয়ে সনদ জামাতের কেন্দ্রীয় পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবারের কেন্দ্রীয় পরীক্ষায় দেশের মোট ৬৬টি কেন্দ্রের সনদ ও খামিস জামাতে তিন হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। 
 
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আদনান হামিদী বলেন, অন্যান্য রমজানের ন্যায় এ রমজানেও আল খলীল কুরআন শিক্ষা বোর্ড দেশব্যাপী বিশুদ্ধভাবে পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্স চালু রেখেছে। শিক্ষা বোর্ডের প্রধান কেন্দ্র শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম বরুনা মাদরাসার সনদ ও খামিস জামাতের পরীক্ষা কেন্দ্রে সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এছাড়াও এবারের রমজানে সারা দেশে মোট ১২ শতাধিক কেন্দ্রে লক্ষাধিক শিক্ষার্থী কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন। এসব কেন্দ্রে মোট দশ সহস্রাধিক শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করান। দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের  রমজানিয়া ক্বেরাত প্রশিক্ষণের খেদমত অব্যাহতভাবে চলছে। আগামীতে সবার সহযোগিতা কামনা করছি। 

প্রসঙ্গত, ২০১১ সালে আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর যাত্রা শুরু হয়। বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বরুণা মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী শেখ বদরুল আলম হামিদী।

Tag
আরও খবর