দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী

১৯ তম অধিবেশন: ডেপুটি স্পিকার নির্বাচিত হবে রবিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 05:11:16 pm

◾ নিউজ ডেস্ক


একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে রবিবার। এই অধিবেশনেই নতুন ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। নতুন ডেপুটি স্পিকারের আলোচনায় আছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক হুইপ ও নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, সাবেক মুক্তিযুদ্ধবিষক প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবি তাজুল ইসলামসহ কয়েকজন।  


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার বিকাল ৫টার দিকে সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৪টার দিকে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা চূড়ান্ত হবে। 


অধিবেশনের শুরুতে ১৯তম অধিবেশনের জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ডেপুটি স্পিকার নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন তিনি। ডেপুটি স্পিকার নিয়োগের পর প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নামে শোক প্রস্তাব উত্থাপন ও সেই প্রস্তাবের ওপর আলোচনা হবে। এরপর সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করা হবে। পরে সন্ধ্যায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


সংসদের একাধিক সূত্রে জানা গেছে, ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ডেপুটি স্পিকারের ফাঁকা পদের জন্য অনেকেই চেষ্টা চালিয়ে আসছেন। গত কয়েকদিন ধরে এ নিয়ে সংসদের ভেতরে বাইরে বেশ আলাপ আলোচনা চলতে থাকে। কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার তা জানার আগ্রহ সবমহলেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। 


দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে বলেন, সবকিছুই নির্ভর করছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। এক্ষেত্রে সংসদের স্পিকার ও সিনিয়র সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।


আলোচনায় যারা


সংসদ সদস্য শামসুল হক টুকু পাবনা-১ থেকে ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রতিনিধিত্ব করে বিজয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের (২০০৯-২০১৪) প্রথম সময়কালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি পেশায় আইনজীবী হিসেবেও পরিচিত শামসুল হক টুকু। 


ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সময় ব্যাপক আলোচনায় ছিলেন সাবেক হুইপ ও নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। বর্তমানে তিনি আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবি তাজুল ইসলামকে এই পদে দেখতে চান চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ অনেকেই। সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি নিয়ে তদবির করা হয়েছে।


মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপধাক্ষ্য আব্দুস শহীদ ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্তমান জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমও আলোচনায় রয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে ব্যাপক আলোচানায় এসেছিলেন তিনি।  


রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে তার ওপর শোক প্রস্তাবের আলোচনা হয় এবং মুলতবি ঘোষণা করা হয়। এবারও তাই হবে। ডেপুটি স্পিকার নিয়োগের পর প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নামে শোক প্রস্তাব উত্থাপন ও সেই প্রস্তাবের ওপর আলোচনা করবেন তার সহকর্মীরা। এরপর সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করা হবে।


করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনের কার্যক্রম চলমান থাকে। এবারও অধিবেশন শুরুর আগে প্রত্যেক সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। করোনা নেগেটিভ সনদ নিয়েই সংসদে ঢুকতে হবে। এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হতে পারে। 


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বরের আগেই শেষ হতে পারে ১৯তম অধিবেশন। এবারের অধিবেশনে ৫ থেকে ৬ কার্যদিবস চলতে পারে।


গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ৩০ জুন সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও খবর