বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসএসপি পরীক্ষার্থীর মৃত্যু



নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক এসএসপি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।


নিহত মো: সামির (১৬) জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। তিনি কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।


শুক্রবার ( ১৪ এপ্রিল ) ভোর রাতের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, বসুরহাট পৌরসভা এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের বিটের মালিক শ্রমিক লীগ নেতা ফারুক। একাধিক স্থানে লাইনম্যান দিয়ে টোলের টাকা সংগ্রহ করে।


বৃহস্পতিবার দিবাগত রাতে লাইনম্যান না থাকায় ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়।


এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একটি কাভার ভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে টোলের টাকা না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।


এরপর সামির ও তার সাথে আরো কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাওয়া করে। তারপর বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে তারা কাভার্ড ভানকে সামনে থেকে গতিরোধ করে।


ঐ সময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিখিত কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর