লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বিটিসিএলএফ, শাবিপ্রবি শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 03:17:08 pm

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


আজ ২৭‌ আগস্ট (শনিবার) 'রাজনৈতিক কলাম কি তবে ওষধি সাহিত্য' প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখায় ‘আলোচনা সভা' সফলভাবে সম্পন্ন হয়েছে। 


উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আখতারুজ্জামান আজাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- " রাজনৈতিক কলাম হল এক ধরনের প্রত্নতত্ত্ব,প্রাচীন রাজনৈতিক কলাম দেখলে ঐ সময়ের সরকার ব্যবস্থা,সামাজিক কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানা যায়। একজন রাজনৈতিক কলামিস্টের কলাম ১ হাজার রাজনৈতিক কর্মীর শ্লোগানের চাইতেও শক্তিশালী।এছাড়াও তিনি বলেন- একজন কলামিস্ট কলাম লিখলেও আলোচনা হয় না লিখলেও আলোচনা হয় কেন লিখতেছেন না। কলাম এর প্রভাব হচ্ছে এমন- কোনো বিষয় নিয়ে ১০ জন কলামিস্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে কলাম লিখলে সরকার সেটা সম্পর্কে নড়েচড়ে বসবে।" এছাড়াও তিনি লেখালেখি বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।‌




অনুষ্ঠানটি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার সম্পাদক রুবেল আহমেদের সঞ্চালনায় এবং ফোরামের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক হামিদা আব্বাসীর, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে 'আলোচনা সভা' শুরু হয়। 


উক্ত আলোচনা সভায় ফোরামের নেতৃত্ববৃন্দসহ প্রায় অর্ধ শতাধিক শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ফোরামটির সভাপতি শাহ মো: আশরাফুল ইসলাম সম্মানিত শ্রোতাবৃন্দদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে 'আলোচনা সভা' সমাপ্ত ঘোষণা করেন।


উল্লেখ্য, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি



আরও খবর






6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২৩ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে