চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:51:17 am

যুক্তরাষ্ট্রে একটি ডেইরি ফার্ম বা দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ওই ফার্মে বিস্ফোরণ-আগুনে গরুর মৃত্যুর এই ঘটনা ঘটে।


স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অন্যদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডেইরি ফার্মে বিস্ফোরণ এবং এর জেরে সৃষ্ট আগুনে মৃত গরুর সংখ্যা ১৮ হাজারেরও বেশি।


বিবিসি তার প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত।


এছাড়া সাউথ ফর্ক ডেইরির ওই বিস্ফোরণে এক ব্যক্তি বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে থাকতে পারে।


অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।


ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।


পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, ‘আনুমানিক ১৮ হাজার গবাদি পশু’ নেই।


অন্যদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম টেক্সাসে একটি পারিবারিক দুগ্ধ খামারে বিস্ফোরণ ও আগুনে ১৮ হাজারেরও বেশি গরু মারা গেছে।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৩ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে