চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

আওয়ামীলীগের মধ্যে এখন রুচির দূর্ভিক্ষ বিরাজ করছে- আবদুল্লাহ আল নোমান

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার জাতীয় সংসদকে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে পরিণত করেছে। আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাঁদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দূনীতি ও ভোগ বিলাস মূখ্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামীলীগের মধ্যে এখন রুচির দূর্ভিক্ষ বিরাজ করছে যার কারণে তাঁরা একদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে অন্যদিকে দূনীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রা শিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি’র ১০ দফা দাবীতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আজ বিকেল ৩টায় পাহড়াতলী সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।


লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূণঃপ্রতিষ্টার লক্ষে সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন, আর পেছনে তাকানোর কোন সুযোগ নেই। এই সরকারের কোন অন্যায় ও অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবনা, যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে আবদুল্লাহ আল নোমান বলেন অবিলম্বে বিএনপি’র সভা-সমাবেশে হামলা, নেতাকর্মীদের উপর নির্যাতন, প্রথম আলো সহ সংবাদপত্র ও সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধ করুন অন্যথায় কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন। চলমান আন্দোলন খুব শীঘ্রই লাগাতার আন্দোলনে পরিণত হবে তখন কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না।


চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালকদলের সভাপতি জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ.এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মোটর চালকদলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক শীপন বকাউল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, শ.ম. জামাল, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপি’র আহ্বায়ক জসীম উদ্দিন জিয়া, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ সাইফুল, সদস্য সচিব শফিউল্লাহ, সরাইপাড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি খাজা আলাউদ্দিন, রামপুর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হায়দার, মহানগর জাতীয়তাবাদী চালকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মুন্না প্রমুখ।

আরও খবর