শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাংনীতে ঈদের কেনাকাটায় এসে সর্বস্ব হারালেন খোকসার বিউটি।

মেহেরপুরের গাংনীতে ঈদের কেনাকাটা করতে এসে সর্বস্ব হারালেন মেহেরপুর সদর উপজেলার কদমতলা-খোকসা গ্রামের বিউটি খাতুন নামের এক নারী।

তিনি কদমতলা খোকসা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

বুধবার (১২ এপ্রিল), বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলা শহরের আমিরুল মার্কেটে বাবলুর দোকানে এ ঘটনা ঘটে।

বিউটি খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আমার পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটার জন্য আমিরুল মার্কেটে আসি। খুব ভীড় থাকায় কেউ একজন আমার শরীরে ধাক্কা দিয়ে আমার ব্যাগ নিয়ে উধাও হয়ে যায়। পরে বাজার কমিটির সভাপতির সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হিজাব পরা অবস্থায় থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব না হলেও বাজারের কোন এক গলি থেকে ব্যাগ ও এন্ড্রয়েড ফোনটি উদ্ধার করা সম্ভব হলেও ব্যাগে থাকা ১৫ হাজার টাকা পাওয়া যায়নি। আমি এখন কিভাবে কেনাকাটা করবো? তিনি টাকা উদ্ধারে বাজার কমিটি ও গাংনী থানার সহযোগিতা কামনা করেছেন। 

এবিষয়ে গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের কাছে জানতে চাওয়া হলে তিনি উক্ত নারীর অভিযোগের ভিত্তিতে তিনার ব্যাগ ও ফোন উদ্ধার করতে সক্ষম হলেও খোয়া যাওয়া ১৫ হাজার টাকা উদ্ধারে ব্যর্থ হয়েছেন। তবে টাকা উদ্ধারে গাংনী থানায় জিডিসহ সকল ধরনের সহযোগিতায় সর্বাত্মক ভাবে তিনার পাশে থাকার কথা জানান। 

একইসাথে ঈদ বাজারে ছিনতাইসহ সকল ধরনের সমস্যা এড়াতে কেনাকাটাই আসা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এবিষয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে ফোনে পাওয়া না গেলে ডিউটিতে দায়িত্বরত এসআই সইবুর রহমান কে ফোন করা হলে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি বলে জানান। তবে বাজার কমিটির সভাপতির ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেখেছেন বলে জানান। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশের টিম টহলরত অবস্থায় রয়েছেন কিন্তু কেউ কোন অভিযোগ না করলে কি ব্যবস্থা নেবেন।

Tag
আরও খবর