কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পবিত্র রমজানে তাকওয়া অর্জনের মাধ্যমে খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় সবাইকে এগিয়ে আসতে হবে। রমজাম মাস যে সংযম শিক্ষা দেয়, সে শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে পারলে ইহকাল ও পরকালে মুক্তি মিলবে। রোজা কেবল আল্লাহর জন্য যার প্রতিদান স্বয়ং আল্লাহ তায়ালাই দিবেন। রমজান বিশ্বমানবতার জন্য রহমত বয়ে আনে। তাই রমজানের গুরুত্ব অপরিসীম। 

বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শহরের হবিগঞ্জ রোডস্থ গাউছিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসুফী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির। 

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস  মুফতি হাবিবুর রহমান কাসেমী বলেন, সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক দেশের জনপ্রিয় একজন আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ। মাওলানা মামুনুল হকের ব্যাপক জনপ্রিয়তাকে সরকার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্য মামলা দিয়ে দীর্ঘদিন করে কারাবন্দী করে রেখেছে। আমরা অতি দ্রুত মামুনুল হকসহ বন্দি সকল আলেমদের মুক্তি দিতে হবে। ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস

শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, সহ-সভাপতি হাফেজজ মাওলানা হিফজুর রহমান হেলালী, সহ-সভাপতি মাওলানা মর্তুজ আলী,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, বায়তুলমাল সম্পাদক হাফেজ মিজানুর রহমান, খেলাফত নেতা মাওলানা নুরুল আনওয়ার, মাওলানা আজিজুর রহমান সিরাজী, মুফতি মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক ইসমাইল মাহমুদ, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সদস্য মুহাম্মদ আব্দুস সামাদ, হাফেজ আবু নোমান মুমিন প্রমুখ। আলোচনা সভা শেষে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়ে কেরাম এর মুক্তি এবং সদ্যপ্রয়াত দেশবরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ ইন্বেশ্বরীর মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

আরও খবর