তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কাশ্মীরে জি-২০ সম্মেলনের আয়োজন, সমালোচনা পাকিস্তানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:46:30 pm

কাশ্মীরের শ্রীনগরে জি-২০ সম্মেলনের একটি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। মে মাসে শ্রীনগরে বৈঠক আয়োজনের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই ভারতের কড়া সমালোচনায় সরব পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, শ্রীনগরে বৈঠকের আয়োজন করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ভারত।


মে মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত শ্রীনগরের মাটিতে জি-২০র পর্যটন সংক্রান্ত বৈঠক হবে। ভারতের নানা প্রান্তেই জি-২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু শ্রীনগরের মতো স্পর্শকাতর জায়গায় এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। শ্রীনগর ছাড়া লেহ ও লাদাখেও এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ভারতের অবস্থানের তীব্র বিরোধিতা করে জানায়, জম্মু-কাশ্মীরকে নিজেদের অধিকৃত অঞ্চল হিসেবে দেখাতে চাইছে ভারত। পাকিস্তান এই আচরণের তীব্র নিন্দা করছে।


বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো সমস্যা রয়েছে কাশ্মীর নিয়ে। ভারত যদি সেখানে জি-২০ সম্মেলনের আয়োজন করে, তাহলেও এই সত্যিটা পাল্টে যাবে না। এমন আচরণ করে ভারত প্রমাণ করে দিল আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে কাজ করতে তারা ব্যর্থ।


যদিও ভারতের পক্ষ থেকে এই বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও খবর