শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মেহেরপুরে তীব্র তাপদাহে পুড়ছে সাধারণ মানুষ।

গত কয়েকদিনে তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর। ঝড়বৃষ্টি কমে তাপমাত্রা বেড়ে গিয়ে এ জেলায় শুরু হয়েছে তীব্র তাপদাহ। মেহেরপুর জেলা শহর ছাড়াও জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলাতেও চলছে এ তাপদাহ। যা এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। তীব্র তাপদাহের কারণে পবিত্র রমাদানে সাধারণ খেটে খাওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনিতেই রমাদানে রোজাদাররা কাহিল হয়ে থাকে তারপর তাপমাত্রা বেড়ে যাওয়া ও প্রচন্ড তাপ এবং গরমে কিছটা হাসফাসে অবস্থার সৃষ্টি হয়েছে। 


দুপুরের পর থেকে সাধারণ খেটে খাওয়া ও বিভিন্ন কর্মে ব্যস্ত থাকা লোকজনের শরীর স্যাতসেতে ভেজা পরিলক্ষিত হয়েছে। এ তাপদাহের মধ্যেই রোজাদারদের গরম উপেক্ষা করে ইফতার ও তারাবীহ সালাত আদায় করতে হয়। শহরের সড়কগুলোতে লোকজনের চলাচল একদমই কম পরিলক্ষিত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।


বেশ কয়েকজন তামাক ও ভুট্রা চাষীর সাথে কথা হলে জানান, এই গরমেই রোজা রেখেও তামাকের ঘরে তামাক পোড়ানোতে আগুন জ্বালানো ও ভুট্টা মাড়াইসহ অন্যান্য কাজ করতে তারা কষ্টের মধ্যে পড়েছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।


রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম জানান, প্রচণ্ড গরমের কারণে ঠাণ্ডা, জ্বর ও ডায়রিয়ার রোগী বাড়ছে। তাপদাহজনিত কারণে প্রধানত হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। হাসপাতাল ও চিকিৎসকদের কাছে এসব রোগী বেশি আসছে। তিনি বলেন, যেহেতু এখন রমাদানের সময় তাই মানুষ গরমে পানি স্বপ্লতায় ভুগে থাকে, এজন্য বেশি পরিমাণে পানি, লেবু শরবত, বেলের শরবত এবং ডাব খাওয়া শরীরের জন্য ভালো।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, এ তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আপাতত দু'একদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।

আরও খবর