ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আর বাড়ছে না হজ নিবন্ধনের সময়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:39:26 pm

চলতি মৌসুমে হজ নিবন্ধনের ৮ম দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজযাত্রীদের। শেষ ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী আসন ফাঁকা রয়েছে সাড়ে সাত হাজার। 


এদিকে শেষ কয়েক ধাপ আগে হজ প্রাক নিবন্ধনের ক্রমিক উমুক্ত করা হয়। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এই দারুণ সুযোগেও প্রত্যাশিত সাড়া মেলেনি। হজের নিবন্ধন শুরু হয় চলতি বছর ৮ ফেব্রুয়ারি। ধাপে ধাপে অষ্টমবার অর্থ্যাৎ দুই মাসের বেশি নিবন্ধনের সময় বৃদ্ধি করেও আসন পূর্ণ করতে পারেনি সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনা সংস্থা।


মঙ্গলবার অষ্টমবার নিববন্ধনের শেষ সময় রাত ৮টায় পর্যন্ত সরকারি ও বেসরকারি হজযাত্রী মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ১০ হাজার ৩৪ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। তবে সরকারি ব্যবস্থপনায় নিবন্ধনের আসন ফাঁকা প্রায় পাচঁ হাজার। তবে শুরু থেকে সরকারিভাবে হজ নিবন্ধনের আগ্রহ কম দেখা গেছে হজযাত্রীদের। 


হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন গুলো ফাঁকা আছে সে গুলো হজযাত্রীদের গাইড হিসেবে যাবেন। 


চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় অষ্টম দফায় সময় বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।  


চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।


চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। 

আরও খবর