অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:31:23 pm

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকায় শিভেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালের দিকে দেখা যায়, সেখানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস জিওফিজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে।


জিওফিজিক্যাল সার্ভে এক টেলিগ্রাম বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। শুরুর ১৫ ঘণ্টা পরেও অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশাল কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। বাদ যায়নি রাস্তাও। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও এমন পরিস্থিতি দেখা যায়।


স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী, অগ্নেয়গিরি থেকে কয়েকশ কিলোমিটার দূরে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।


আরএএস-এর ফার ইস্টার্ন ব্রাঞ্চের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এরই মধ্যে সেখানে প্লেনের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া উত্তপ্ত লাভায় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বলেও জানানো হয়।


সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভা ২০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি-উস্ট-কামচাটস্কি হাইওয়ে বন্ধ হয়ে যেতে পারে।

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে