রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন 'দেশ' - এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 09:52:04 am


মাদারীপুরের শিবচরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)” ও “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)” এর উদ্যোগে পবিত্র রমজানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ আলম, শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, বিজয় টিভির মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম মাহাতাবউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সফিকুর রহমান, বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ভেন্নাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান হোসেন হাওলাদার, শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন হাওলাদার, নূর-ই-আলম চৌ: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, দৈনিক সময়ের আলোর শিবচর উপজেলা প্রতিনিধি গোলাম নাবী, দৈনিক দেশ রূপান্তরের শিবচর প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কালবেলার শিবচর প্রতিনিধি আবু সালেহ মুছা, উদ্যোক্তা মোঃ শাহিন শিকদার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর সভাপতি মো: ফজলুল হক ও সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন। “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)”এর সভাপতি ওয়াহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ । সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, তথ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক শামীম, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, নারী সমন্বয়ক ইভানা আফরিন, মাহমুদা আক্তার, আমেনা আক্তার, সুমাইয়া আক্তার, রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমির হোসেন, কামাল আহমেদ, আলী আকবর, রাসেল, এনামুল, আল আমিন, আরিফ, মেহেদীসহ অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক বৃন্দ।


উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ ১৪ যাবত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। ২০০৯ প্রতিষ্ঠাকাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।

আরও খবর