তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 05:58:11 am

পাকিস্তানে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। কোয়েটা শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। সোমবার নগরীর একটি বাজারের কাছে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। 


দেশটির বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে। পুলিশের দলটি হামলা থেকে রক্ষা পেলেও তিন পথচারী আহত হন বলে জানায় পুলিশ।


নগরীটিতে পুলিশের এক স্টেশন হাউজ অফিসারকে (এসএইচও) লক্ষ্য করে চালানো আরেকটি বোমা হামলায় আরও তিনজন আহত হন। পুলিশ জানায়, সারিয়াব পুলিশ স্টেশনের এসএইচও এহাসানুল্লাহ মারওয়াত তার স্কোয়াড নিয়ে টহল দেওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।


এটি ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কোয়েটায় পুলিশের ওপর হামলার তৃতীয় ঘটনা। কোয়েটা পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী।


এক বিবৃতিতে বিএলএ জানায়, তাদের হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হয়েছেন। বালুচ জনগণের বিরুদ্ধে হওয়া সব নৃশংসতার জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে বলেছেন বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ।


পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শাফকাত চিমা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশের (তদন্ত) ভারপ্রাপ্ত এসপির গাড়ি লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়েছে, সেটি নগরীর কান্দাহারি বাজারে পার্ক করা ছিল। গাড়িটির পেছনে রাখা একটি মোটরসাইকেলে ৪ থেকে ৫ কেজি ওজনের বোমাটি পাতা ছিল এবং দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।


কোয়েটা হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বাইগ জানিয়েছেন, এ হামলায় চারজন নিহত হওয়ার পাশাপাশি ১৫ জন আহত হয়েছেন।  


সোমবারের এসব হামলার আগে রোববার অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা পুলিশের ঈগল স্কোয়াডের ওপর গুলিবর্ষণ করলে দুই কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয়। 

আরও খবর