বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গোদাগাড়ীতে আগুনে পুড়ে ৫ টি বাড়ি ছায়, নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে আগুন লেগে ৫টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছায় হয়ে গেছে। আর এ ঘটনায় জান্নাতুন ফেরদৌস (১৮) নিহত হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারবাড়ী গ্রামে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে এক এক করে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের লোকজন বের হতে পারলেও ঘরে অবস্থান করায় ১৭ বছরের কিশোরী জান্নাতুন ফেরদৌস আগুনে পুড়ে মারা যায়। গ্রামটি পদ্মা নদীর ওপারে চরে অবস্থান হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারেনি। আর আশে পাশে পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে পারেনি। 

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা উজ্জ¦ল বলেন, প্রথমে স্থানীয় শফিকুলের বাড়িতে আগুন লাগে। এরপর পাশে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে করে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি-ঘর থেকে পরিবারের সদস্যরা বের হয়ে পড়ে। কিন্তু শফিকুলের মেয়ে জান্নতুন ফেরদৌস ঘরেই অবস্থান করছিল। ফলে আগুনে পুড়ে জান্নাতুল ফেরদৌস মারা যায়। 


এদিকে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ হাসান ঘটনাস্থলে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা ও ক্ষতিগ্রস্তদের ২ হাজার করে টাকা এবং ২০ কেজি করে চাল, শাড়ি, লুঙ্গি দেওয়া হয়। সোমবার পুড়ে যাওয়া পরিবারগুলোকে অস্থানীয়ভাবে ঢেউটিন দিয়ে ঘর করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক শামীম আহমেদ। 


আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় , ২০২১ সালে নদী ভাঙনে বাড়ি-ঘর বিলীন হয়ে গেলে নতুন করে সরকারী জায়গায় কোন রকমে ঘর তুলে বসবাস করে আসছিলেন তারা এমন অবস্থায় কি করবে তারা বুঝে পাচ্ছে না।


Tag
আরও খবর