লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে আদনান - সজিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2023 01:54:46 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


◾ মামুন হোসাইন আগুন: শিক্ষা, সংস্কৃতি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ঢাকা কলেজের সকল মেধাবী শিক্ষার্থীদের আস্থা ভারসা এবং নির্ভরতার প্রিয় ঠিকানা ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ( তিতাস) । 


গত ০৮ এপ্রিল শনিবার, ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ, সভাপতি ইকরাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোল্লা'র স্বাক্ষরিত একটি প্রেসের মাধ্যমে এ ঘোষণা আসে। 


ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী নবীনগরের কৃতি সন্তান আদনান নুর। সভাপতি হিসেবে তার কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই তিতাস পরিবারের কোন শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করতে হয় সেদিক বিবেচনা করে দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি দরিদ্র তহবিল ফান্ড তৈরি করব। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে বনভোজনের আয়োজন করব। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে খেলাধুলার আয়োজন করব এবং কোন শিক্ষার্থী হলে উঠতে চাইলে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে হলে উঠার ব্যাবস্থা করে দিব এবং সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার ব্যাবস্থা করা হবে।


সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা সাইফুল ইসলাম সজিব। তার সাথে যোগাযোগ করা হলে সজিব বলেন, উপদেষ্টা পরিষদ এবং নীতিনির্ধারকেরা আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত যে কোনো শিক্ষার্থীকে অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা যে কোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে বদ্ধপরিকর থাকব। সিনিয়রদের পরামর্শক্রমে মতবিনিময় সভার আয়োজন করব। আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করতে খেলাধুলা এবং বনভোজনের ব্যাবস্থা করব। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নানাবিধ প্রতিযোগিতা এবং কর্মশালার পরিকল্পনাও রয়েছে।


এ ব্যাপারে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন আগুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা নেতৃত্বে নয়, দায়িত্বে বিশ্বাসী। যে কোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। 


কার্যনির্বাহী কমিটিতে যারাই স্থান পেয়েছে বা পায়নি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভর্তি পরীক্ষার সময় দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা অনেক শিক্ষার্থী ঢাকায় এসে অভিভাবকশূন্য হয়ে পড়ে, তাই আমাদের এ বিষয়ে তৎপর থাকতে হবে এবং তাদের পাশে দাড়াতে হবে। দিনশেষে আমরা একটা পরিবার।


এছাড়াও ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস) এর সহ সভাপতি হয়েছেন আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম, রাজু আহমেদ।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সজিব আহমেদ রাজিব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরমান আহমেদ, ইয়াসিন আহমেদ। প্রচার সম্পাদক মান্নানুল হাসান রাকিব,দপ্তর সম্পাদক সাহেবুল ফারাজ সাকিব,সহসম্পাদক আসিফ রেজা,সদস্য শেখ মোহাম্মদ মুনতাসীর এবং মো: সাইমুর রহমান সাইম।


উল্লেখ্য, ২০০৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


আরও খবর