হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

রাজশাহীতে ভাষাসৈনিক মনোয়ারা রহমান ও পিনুর মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহীতে ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী ও তার সন্তান শহীদুর রহমান পিনুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউজিসির মিটিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। প্রধান আলোচকের বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমদ শফি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রিপোর্টাস্ ইউনিটি(আরআরইউ) প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুগনী নিরো রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ। সমাবেশে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মহানগর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম রাজন, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল নবী রাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, সাংবাদিক আমানুল্লাহ আমান, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইফসুফ, সিনিয়র সদস্য মো. মাজেদুর, পাদুকা ব্যবসায়ী নেতা মো. রিপন, স্মৃতি পরিষদ সদস্য জামিল হোসেন জনি, আল-আমিন হোসেন, রাতুল সরকার, রুকাইয়া চৌধুরী, ইফফাত আরা মমি, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, ইকবাল হাসান টাইগার, মিজানুর রহমান প্রমুখ।



সমাবেশে বক্তারা বলেন, মনোয়ারা রহমান দেশের নারীমুক্তির প্রকৃত পথিকৃৎ। মানবতাবাদী এ সমাজসেবী ছিলেন আজীবন আত্মত্যাগী। সারাজীবন মানুষের জন্য; বিশেষভাবে নারীদের জন্য কাজ করে গেছেন তিঁনি। এ গুণীজনকে স্মরণ করা আমাদের দায়িত্ব। তিঁনি যুগযুগ বেঁচে থাকবেন লাখো মানুষের হৃদয়ে। এ সময় বক্তারা প্রয়াত এ ভাষাসৈনিকের সন্তান শহীদুর রহমান পিনুকে স্মরণ করেও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।



আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ১৬ মিনিট আগে