জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লন্ডনে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের জন্মবাষির্কী পালিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-06-2023 10:23:47 am

কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃলন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে গত বুধবার ৩১মে বিকেলে সেন্ট্রেল লন্ডনের কেংনজিংটন হাইষ্ট্রটের পাঁচতারকা কপট্রনতারা হেটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ও প্রকৃতি’ শীর্ষক এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্রসংগীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা, ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ কুমার ঘোষাল রবিঠাকুরের প্রকৃতি এবং সামাজিক বিষয়ের গান পরিবেশন করে দর্শক—শ্রোতাদের বিমোহিত করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বাংলাদেশী অভিনেত্রী শম্পা রেজার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদের অনবদ্য আবৃত্তি এবং ঋতুভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের সাথে বিশিষ্ট ব্রিটিশ—বাংলাদেশী নৃত্যশিল্পী স্বোয়ামী দাস ও তাঁর সহশিল্পীদের নৃত্য পরিবেশনা।উভয় দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিল্পীদের ফুল দিয়ে বরণ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও ভারতীয় হাইকমিশানার বিক্রম দোরাইস্বামী।স্বাগত বক্তব্যে উভয় দেশের হাইকমিশনার বলেন, ভারত—বাংলাদেশের সম্পর্ক ভাই ভাই। আমাদের সভ্যতা এবং সংস্কৃতি এক ও অভিন্ন। এই সম্পর্ক আরও জোরদার হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। নভেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উভয় দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারত বাংলার মানুষ সমান ভাবে কবিকে শ্রদ্ধা করে, তাই প্রতি বছর উভয়দেশে জাতীয় ভাবে পালন করা হয় রবীন্দ্র জয়ন্তী।লন্ডনে বসবাসরত উভয় দেশের বিভিন্ন শ্রেণীপেশার ৫ শতাধিক অতিথিদের মধ্যে  মনোরঞ্জ সাংস্কৃতিক সন্ধা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনায়  ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী মাহফুজা রহমান ও ভারতী মিশনের মিস সারাহ।

Tag
আরও খবর