স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পাল্টা হামলার অনুমানের মধ্যেই এ হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ।


মাইকোলাইভ গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, রাশিয়ার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তার এলাকায় হামলা হচ্ছে বলেও জানানো হয়।


ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু লক্ষ্যবস্তু মিস করেছে।


এর আগে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের থেকে পাওয়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিয়েভের আকাশ থেকে এই ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে। এই প্রথম রাশিয়ার কোনো অত্যাধুনিক অস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় দেশটি।


আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পরিসর দুই হাজার কিলোমিটার। তাছাড়া শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়তে পারে। ফলে এটি ভূ-পাতিত করা খুবই কঠিন।


শনিবার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ঐতিহাসিক ঘটনার জন্য আমি ইউক্রেনের জনগণকে অভিনন্দন জানাই। কারণ আমরা কিনজল ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করেছি।

আরও খবর


ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১

৭৫১ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে



ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

৮১২ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে


রাশিয়ায় অফিস ভবনে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

৮২২ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে