স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় মোদির ওপর ক্ষোভ ঝাড়লেন হায়দ্রাবাদের এমপি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2024 02:34:20 am

© সংগৃহীত ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশটিতে তার এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাসিনাকে ভারতে থাকতে দেয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেছেন হায়দ্রাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।



সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়াইসিকে। এসময় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে তিনি বলেন, কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে? 


এসময় মামলার জের ধরে ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে—এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি।


অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আরও বলেন, কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন? আপনি (মোদি) কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন? 

আরও খবর