স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয়: মোদি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-06-2024 12:36:26 am

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও এনডিএ জোটের জয় উদযাপনে ইতোমধ্যে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফল ঘোষণার দিন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর সেখানে পৌঁছে উপস্থিত বিজেপি ও শরীক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি।


এ সময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। বিজয় উদযাপনে বিজেপির সদরদপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। মোদি বলেন, ‘আজ আমি হৃদয় থেকে অনেক, অনেক খুশি।’


ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, এনডিএ জোট সরকার গঠন করবে এবং কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয়’। এই বিজয়কে ‘ভারতীয়দের বিজয়’ বলে অভিহিত করেন তিনি।


তিনি দলের নির্বাচন কমিটিকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে ‘চরম গরম আবহাওয়ার’ মাঝে দলের নির্বাচন কমিটি কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আরও খবর