জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ছাদ থেকে লাফ দিয়ে আমলা দম্পতির মেয়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-06-2024 02:13:13 am

বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের এক আমলা দম্পতির মেয়ে। সোমবার (৩ জুন) ভোরে মুম্বাইয়ের রাজ্য সচিবালয়ের কাছে একটি ভবন থেকে লাফ দেন ২৭ বছরের ওই তরুণী। তার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।


মুম্বাই পুলিশ জানিয়েছে, সোমবার ভোর চারটায় ওই ভবনের ১০ তলা থেকে লাফ দেন সিনিয়র আমলা দম্পতি রাধিকা রাস্তোগির এবং বিকাশ রাস্তোগির মেয়ে লিপি রাস্তোগি। এ ঘটনার সঙ্গে সঙ্গে ওই তরুণীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। তরুণীর এমন পদক্ষেপ নেওয়ার কারণ উদঘাটনে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ।


প্রসঙ্গত, মৃত তরুণী লিপি রাস্তোগি আইনের ছাত্রী ছিলেন। হরিয়ানার একটি ল কলেজ থেকে এলএলবি পড়ছিলেন তিনি। বাবা বিকাশ রাস্তোগি মহারাষ্ট্র শিক্ষা বিভাগের প্রধান সচিব। মা রাধিকা রাস্তোগি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব। সূত্রের খবর, পরীক্ষার ফল নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন লিপি। সেটিও আত্মহত্যার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মুম্বাই পুলিশ। 

আরও খবর